২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে কারাবন্দি নজরুল জয়ী

পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাচনে কারাবন্দি বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 03:39 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

তিনি আনারস মার্কা নিয়ে ২৭ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এ মালেক বেপারী দোয়াত-কলম মার্কা নিয়ে ২৩ হাজার ২৭৬ ভোট পেয়েছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মৃনাল কান্তি দে এ ফলাফল ঘোষণা করেন।

ওই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৮৪ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৫১টি।

বিজয়ী উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন।