২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আ’লীগ

ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 01:27 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

চরফ্যাশন উপজেলায় ১১০টি কেন্দ্রের মধ্যে ১১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আখন (আনারস) পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া (দোয়াত কলম) পেয়েছেন ১২ হাজার ৬৯৬ ভোট।

বোরহানউদ্দিন উপজেলায় ৬০ কেন্দ্রের মধ্যে সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মহব্বত জান চৌধূরী (দোয়াত কলম) ৯০ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন ভুইয়া (আনারস)।

ভোলা জেলা সহকারী রির্টানিং অফিসার জাহাঙ্গির আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ দুই উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বয়কট করেন।