পাবনা বিএনপির
পাবনার ২টি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় ভোট গ্রহণ হয়।
পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা বেনজামিন রিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাটমোহর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ও পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা মোট ৫৮ হাজার ৬১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের পছন্দের মির্জা রেজাউল করিম দুলাল পান ৪৯ হাজার ৯৬১ ভোট।
এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৬৬২ জন। এরমধ্যে পুরুষ ৫৫ হাজার ৯৮১ জন এবং মহিলা ৯৭ হাজার ৬৮১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৭টি।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত পদে আরজ খান ৬৭ হাজার ৭ শত ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের হেলাল উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৭ শত ৭২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সুফিয়া খাতুন ৭৫ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের সাজেদা খাতুন পেয়েছেন ৫৩ হাজার ২৩১ ভোট।
ভাঙ্গুড়া উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নূর মুজাহিদ স্বপন ২৫ হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাকি বিল্লাহ ২৩ হাজার ৪৫১ ভোট পান।
এ উপজেলায় ভোটার সংখ্যা ৭৯ হাজার ২৬৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১টি।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জাফর ইকবাল ৩০ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০ হাজার ৮ শত ১৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জোসনা পারভীন ৩০ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের গুলশান আরা পেয়েছেন ২৪ হাজার ১১৪ ভোট।
