বান্দরবানে জেএসএস ২, বিএনপি-নির্দলীয় ১টি করে
বান্দরবানের চার উপজেলার দুটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) এবং একটি করে বিএনপি ও নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
রুমা ও রোয়াংছড়িতে পিসিজেএসএস, লামায় বিএনপি এবং থানচিতে নির্দলীয় প্রার্থী বিজয়ী হন।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামান বৃহস্পতিবার রাতে এ ফল ঘোষণা করেন।
থানচি উপজেলায় নির্দলীয় প্রার্থী ক্যহ্লাচিং মারমা হেলিকপ্টার প্রতীকে ৩২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খামলাই ম্রো ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১৭৩ ভোট।
লামায় বিএনপির থোয়াইনু অং চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ১৯,৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ইসমাইল কাপ পিরিচ প্রতীক পেয়েছেন ১৫,৫৩০ ভোট।
রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)এর প্রার্থী অংথোয়াইচিং মারমা আনারস প্রতীক ৬৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এই উপজেলা পরিষদে চেয়ারম্যান ছিলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বাসিংথুয়াই মারমা হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯৫ ভোট।
রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)এর প্রার্থী ক্যবামং মারমা আনারস প্রতীক নিয়ে ৬,৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চহাইমং মারমা চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৬০৬ ভোট।
এই উপজেলা পরিষদে এরআগে আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান ছিলেন।
এদুটি উপজেলার ফলাফল ঘোষণার সময় অন্য দুই উপজেলা থানছি ও লামা উপজেলার ভোট গণনা চলছিল।
