২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বাঘা এবার জামায়াতের

এবার বাঘা উপজেলার চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছেন জামায়াতের প্রার্থী জিন্নাত আলী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 11:20 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জাসদ সমর্থিত প্রার্থী শফিউর রহমান শফি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী ফারহানা দিল আফরোজ রুমি।

কোন পদে বিজয়ী হতে পারেনি আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা।

এর আগে বিএনপি নেতা বয়জুল ইসলাম এ উপজেলায় চেয়ারম্যান ছিলেন। এবার তিনি নির্বাচন করেননি।

বৃহস্পতিবার উপজেলা রিটানিং অফিসার দুলাল হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, এ উপজেলায় ভোট গ্রহণের হার ৭৩ দশমিক ৮৪ ভাগ।

৪৩ হাজার ৮৮২ ভোট পেয়ে উপজেলা জামায়াতের আমীর জিন্নাত আলী কাপ পিরিচ প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৯০৫।

চেয়ারম্যান পদে অপর তিন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৫১২, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল মামুন দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ১৩৭ এবং বিএনপি নেতা আব্দুল গনি মটোরসাইকল প্রতীকে ভোট পেয়েছেন ২০১।

ভাইস চেয়ারম্যান পদে জাসদ নেতা শফিউর রহমান শফি টিয়া পাখি প্রতীক নিয়ে ২৮ হাজার ৫২৯ পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিটকতম প্রতীদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী মোকলেসুর রহমান মুকুল চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ হাজার ৪২১ ভোট।

এছাড়াও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আশরাফুল ইসলাম বাবলু টিউবয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫ হাজার ২৬০, বিএনপি নেতা শাহীন মন্ডল তালা প্রতীক নিয়ে ৪ হাজার ২৪৩ ভোট, ইসরাফিল বিশ্বাস বাল্প প্রতীক নিয়ে ১ হাজার ৩২৩ ভোট এবং হাসমত আলী মাইক প্রতীক নিয়ে ১ হাজার ২৩১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেত্রী ফারহানা দিল আফরোজ রুমি প্রজাপতি প্রতীক নিয়ে ৫০ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিটকতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগের নেত্রী জয়জয়ন্তী সরকার ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ৯৪৮।

আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফাতেমা খাতুন লতা কলস প্রতীকে ৩ হাজার ৭৬৪ ভোট পেয়েছেন।

এ পর্বে এ জেলায় বাঘাতেই শুধু নির্বাচন হয়।