২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের বোয়ালমারীতে আ.লীগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া নির্বাচিত হয়েছেন। তিনিই আগেও চেয়ারম্যান ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সহিদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীর প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৩২৬টি। তিনি ৬ হাজার ৮১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সিদ্দিকুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৫১৫ ভোট।

এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬০হাজার ৯৮ জন।