০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াত সুবিধা

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের বাসে জন্ম নিয়েছে একটি ছেলে শিশু। সোমবার ভোররাতে বাসটি রংপুরের মিঠাপুকুরে পৌঁছাতেই তীব্র প্রসব বেদনা ওঠে লালমনিরহাটের হাতীবান্ধার আবিদা বেগমের। বাস থামিয়ে সেখানেই জন্ম নেয় শিশুটি। বাসের নামের সঙ্গে মিলিয়ে তার নাম ‘আনাস হাসান’ রাখেন তার বাবা-মা। বাস কর্তৃপক্ষ নবজাতককে উপহার হিসেবে আজীবন বিনামূল্যে যাতায়াত এবং বড় হওয়া পর্যন্ত মায়েরও যাতায়াত ফ্রি করার ঘোষণা দেয়।

ফরহাদ আলম সুমন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 01:28 AM

Updated : 02 Oct 2026, 01:28 AM