০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তাতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশেরে সঙ্গে হেলমেট পরা ও লাঠি হাতে দেখা গেছে অনেককে।

সেলিম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 11:45 AM

Updated : 04 Nov 2026, 11:45 AM