২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:52 AM

Updated : 29 Nov 2026, 11:52 AM

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

নিহত ইব্রাহিম সিপাহী (৩০) শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে।

বিস্তারিত আসছে…