চলমান প্রকল্পে বাইরে থেকে টাকা ঢোকালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: সড়ক মন্ত্রী
চলমান প্রকল্পের মধ্যে জরুরি কাজের জন্য বাইরে থেকে টাকা ঢোকানো হলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বেলা দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।