০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আড্ডানামা ১০: অভিনয় আর ইমতিয়াজ বর্ষণ

তিনি গান গাইতেন, নির্দেশনাও দিতেন, কিন্তু মন বসালেন অভিনয়ে। ব্যক্তিজীবনে ‘বোহেমিয়ান’ হলেও কাজের মানের সঙ্গে কোনো আপস করবেন না বলে ঘড়ি ধরে হাজির হন শুটিং সেটে। তিনি মনে করেন দর্শকের রুচি সমৃদ্ধ করার মূল দায়িত্ব নির্মাতার। গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ আড্ডানামার দশম পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। আড্ডানামার সঙ্গী হতে বৃহস্পতিবার রাত ৮টায় চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 08:15 PM

Updated : 07 Oct 2026, 08:16 PM