সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ
রিমান্ড শুনানি চলাকালে আদালতে কথা বলতে অনুমতি চান সাঈদ খোকন। তবে অনুমতি মেলেনি।
জুলাই আন্দোলনে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে তোলার সময় তাকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এ দৃশ্য দেখা গেছে।
রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। পরে তাকে কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।
শুনানি চলাকালে আদালতে কথা বলতে অনুমতি চান সাঈদ খোকন। তবে অনুমতি মেলেনি। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে ঠিক সাড়ে ৫ টার দিকে সাঈদ খোকনকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান আদালতে প্রবেশ করে। এ সময় আগে থেকেই আদালত প্রাঙ্গনে থাকা ছাত্রদল যুবদল নেতাকর্মীরা প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও ঝাড়ু মিছিল করে। এমন পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে প্রিজনভ্যানটি আদালতের হাজতখানায় প্রবেশ করে।
এ সময় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের নেতৃত্ব দেন কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম।
সন্ধ্যা ৬টার দিকে খোকনকে তোলা হয় এজলাসে। মিনিট ছয়েক পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন।
বিচারককে এজলাসে দেখে সাঈদ খোকন বলতে থাকেন, “আমি কিছু বলতে চাই।” সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ও আইনজীবীদের কাছেও তিনি একই কথা বলেন। পরে এক আইনজীবী তাকে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন।
এরই মধ্যে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এ জন্য চুল, দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির বেশি মামলা রয়েছে। ঢাকা দক্ষিণে বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।
“এ আসামি হত্যা মামলার এজাহারনামীয়। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”
খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, “এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিক নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থণা করছি।'
মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিউত্তরে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।”
এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন। বলতে থাকেন, “মাই লর্ড, কথা বলতে চাই।” তবে কথা বলার অনুমতি মেলেনি তার। পরে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এদিকে শুনানি শেষেও খোকনকে প্রিজনভ্যানে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবী ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এমন পরিস্থিতিতে পুলিশ দ্রুত খোকনকে আদালত থেকে নিয়ে যায়।
এসএম
কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ