‘একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা হলে আবার গণঅভ্যুত্থান হবে’
একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।