১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে ৯.৪২%
মূল্যস্ফীতির পারদ আরও চড়েছে; উঠেছে প্রায় সাড়ে ৯ শতাংশে। মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থনীতির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই সূচক ৯ দশমিক ৪২ শতাংশে উঠেছে। যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোববার মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত দুই উপখাতেই মূল্যস্ফীতি বেড়েছে।