উত্তরখানে সংঘর্ষ, ‘হামলার শিকার’ এমপি ও ডিএনসিসি প্রশাসক
রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর ‘হামলার’ অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সেখানে যান বলে জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।