সংবিধানে বড় পরিবর্তন এনে ‘দানবে’ পরিণত হন শেখ হাসিনা: বদিউল আলম মজমুদার
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজমুদার বলেছেন, বাংলাদেশের এতদিনের সাংবিধানিক ও অন্য সব প্রাতিষ্ঠানিক কাঠামো, বিধিবিধান ও আইনি কাঠামো ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য ‘অনুকূল’। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ জাতীয় ঐকমত্য কমিশনের এ সদস্য বলেন, “বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে ২০১১ সালে শেখ হাসিনার সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনেন। “মূলত পুনর্লিখন করে এই ব্যবস্থাকে আরও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুৎসই করেছে, আরও কার্যকর করেছে। সেই জন্যই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে।”
সংবিধানে বড় পরিবর্তন এনে ‘দানবে’ পরিণত হন শেখ হাসিনা: বদিউল আলম মজমুদার
