গুলশানের আলোকিতে চলছে হাতে কলমে কারুকাজ শেখার কর্মশালা ‘ক্রাফটেড বাই মেকার্স’। ঢাকা মেকার্সের আয়োজনে ১৩ থেকে ১৬ নভেম্বর এ আয়োজনে নকশিকাঁথা সেলাই, টেরাকোটার কাজ, মিনিয়েচার শিল্পকর্ম, অরিগামি, ক্যান্ডেল তৈরিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক কারুকাজ শেখার সুযোগ মিলছে।