বন্যাদুর্গতদের পাশে আছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী
খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।