‘জুলাই যোদ্ধাদের’ জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলা হবে: তারেক
জনরায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে ‘জুলাই যোদ্ধাদের’ জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে গণঅভ্যুত্থানে ‘শহীদ’ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।