সংসদে মন্ত্রী ও সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার আপত্তি
মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। এ সময় গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদে এমপিদের জটলা করে গল্প করার বিষয়ে আপত্তি জানিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।