কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৩৪, চলছে উদ্ধার অভিযান
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রয়টার্সের তথ্য, সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ২৩৪ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কালি ও পেরেইরা শহরে।