গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস পুরোপুরি অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিনি।