স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খাগড়াছড়ির ঘটনায় ‘ভারতের ইন্ধন’ দেখছেন। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।" গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। রোববারের সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ফায়ার করেছে। অনেকে বাইরে থেকে এসেছে, আমি দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই বলে দিয়েছেন।"

বিডিনিউজ২৪ | জাহেদ আই খান | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৬:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৬