সাবেক মন্ত্রী আনিসুল ও ইসি সচিব হেলালুদ্দীন নতুন মামলায় গ্রেপ্তার
জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।