চীনের চংকিংয়ের পেংশুই মিয়াও ও তুজিয়া স্বায়ত্তশাসিত কাউন্টিতে শুরু হয়েছে ১৫তম উজিয়াং মিয়াও হুয়াশান উৎসব। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাজারো মিয়াও জনগোষ্ঠীর মানুষ অংশ নেন গান, নাচ ও সাংস্কৃতিক আয়োজনে। তাইওয়ানের বিভিন্ন খাতের প্রতিনিধিরাও যোগ দেন এ উৎসবে।