রাজধানী অভিমুখী লংমার্চ, পেশোয়ারে ইমরান খানের সমর্থকরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীমুখী লংমার্চ করছে তার সমর্থকরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তারা পেশোয়ারে পৌঁছেছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান খেলোয়াড়ি জীবন শেষে পা রাখেন রাজনীতিতে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন ইমরান। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন তিনি। তবে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ১৭:২৭, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২৭, ৯ অক্টোবর ২০২৬