শুধু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শুল্ক কমালে জটিলতা হতে পারে: জাহিদ হোসেন
শুধু যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির বেলায় শুল্ক না কমিয়ে সব ট্যারিফ লাইনের ক্ষেত্রেই সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেছেন, “শুধু আমেরিকার ক্ষেত্রে যদি আপনি দেন (শুল্ক কমিয়ে দেওয়া) তাহলে কিন্তু আবার ডব্লিউটিওর সাথে জটিলতা তৈরি হবে। ডব্লিউটিও বলবে তুমি একটা দেশকে দিলে অন্য দেশের বেলায় এই বৈষম্য শুল্ক তো ঠিক না।“ এভাবে দিলে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওতে মামলা হওয়ার আশঙ্কার কথাও প্রকাশ করেন তিনি। তার মতে, “শুধু আমেরিকাকে লক্ষ্য করে না। সার্বিকভাবে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ট্যারিফ রেট আমাদের কমাতে হবে। সেটা এখন থেকেই শুরু হোক এবং এক ঢিলে দুই পাখি তখন আপনি মারতে পারবেন।”
শুধু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শুল্ক কমালে জটিলতা হতে পারে: জাহিদ হোসেন
