ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর পর শহিদুল আলমকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। ভিডিওতে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাকে।
ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে
