লেবাননে গ্যাস স্টেশনে ইসরায়েলি হামলা
বুধবার লেবাননের বেশকিছু গ্যাস স্টেশনে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যেগুলো সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ব্যবহার করত বলে তাদের দাবি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গ্যাস স্টেশনগুলো লেবাননের খেরবেত সেলেম ও তুলের কাছাকাছি এলাকায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা আল-আমানা গ্যাস স্টেশনগুলো লক্ষ্য করে ওই হামলা চালায়।
লেবাননে গ্যাস স্টেশনে ইসরায়েলি হামলা
