১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণে পরিবারের সহায়তা প্রয়োজন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, “অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ।” রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় তিনি বলেন, “আমরা যেখানে নির্বাচনই ভুলে গিয়েছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টের অনেক পিছনে ছিল। এখন অন্তত এটা সামনে এসেছে এবং আমরা এটা নিয়ে কথা বলতে পারছি।” তিনি বলেন, “(বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য) পরিবারের সহায়তা না থাকলে শুধু ভোটকেন্দ্রে পরিবেশ দিয়ে লাভ হবে না।”

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:52 PM

Updated : 10 Sep 2026, 12:55 PM