১৫ অগাস্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাঁশ আর চৌকি ফেলে কার্যালয়টির সামনের সড়কের একপাশ বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়টির সামনে কেউ কেউ গেলেও তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কার্যালয়ের নিচেই টাঙানো ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা লাল ব্যানার, সেখানে চেয়ার পেতে একদল যুবককে বসে থাকতে দেখা যায়।