ডাকসু নির্বাচনে কোনো পদেই ‘স্বাধীনতাবিরোধীরা’ জয়ী হবে না: মেঘমল্লার
ডাকসু নির্বাচনে প্রচারের শেষদিন হুইল চেয়ারে এসে সংবাদ সম্মেলন করেছেন প্রতিরোধ পর্ষদ এর জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেছেন, ডাকসুর কোনো পদেই ‘স্বাধীনতাবিরোধীরা’ জিততে পারবে না। নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা তুলে ধরে মেঘমল্লার বলেন, ‘ভোটের দিন ললিপপ নিয়ে বসে থাকা ছাড়া নির্বাচন কমিশনের আর কোনো কাজ নেই’।