দোকানের পণ্য ফুটপাতে রাখা যাবে না: চট্টগ্রাম সিটি মেয়র
চট্টগ্রাম মহানগরীতে দোকানের পণ্য কোনো সড়ক ও ফুটপাতে ‘রাখা যাবে না’ বলে জানিয়ে দিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। মঙ্গলবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল সৈকতের পাশে সড়ক ও দখল হওয়া ফুটপাতে ফুলের টব স্থাপন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।