‘গণতন্ত্রের স্কুলেই’ শেষ বিদায় নিলেন তিনি
যাকে তিনি চিরকাল ‘গণতন্ত্রের স্কুল’ বলে মানতেন, সেই প্রিয় সংসদ ভবনেই সতীর্থদের কাঁধে চড়ে সম্পন্ন হলো তার শেষ জানাজা। রাজনীতিতে বিদ্বেষ আর ঘৃণার বদলে ভালোবাসার সুবাতাস ছড়ানোর স্বপ্ন দেখা সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিদায়ের এই ক্ষণে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকানো।