ট্রাম্প ইরান যুদ্ধ প্রথম দিন থেকেই হেরে গিয়েছেন: সাবেক মার্কিন নৌ-গোয়েন্দা
সাবেক মার্কিন নৌ গোয়েন্দা কর্মকর্তা ও জাতিসংঘের অস্ত্র পরিদর্শক স্কট রিটার বলেছেন, ডনাল্ড ট্রাম্প ইরান হামলার প্রথম দিন থেকেই পরাজিত। প্রথম আঘাতেই আলী খামেনির প্রতি ইরানিদের আনুগত্য বেড়ে গিয়ে এই যুদ্ধের ফল নির্ধারণ করে দিয়েছে। ইউটিউবে জর্জ গ্যালাওয়েকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।