৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন এমপিও শিক্ষকরা
তিন দাবি আদায়ে টানা আন্দোলনের অংশ হিসেবে বুধবার রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ২টার পর তারা শাহবাগ মোড়ে এসে রাস্তা আটকে দেন। বিকাল ৫টার দিকে শাহবাগ ছেড়ে তারা আবার শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।