২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
“দাম কম হতে পারে তাই বলে ৭ থেকে ৮ টাকা কেজি! কৃষক বাঁচবো কেমনে?”
“একটু ভাল দরের আশায় এতোদিন ঘরে সংগ্রহ করে রেখে ছিলাম। কিন্তু এখন যে দর বাজারের আছে তাতে পুঁজি টিকানো কষ্ট।”
গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার ফরিদপুরের চাষিরা সরকারি লক্ষ্যমাত্রা চেয়ে আরও পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ করেছে। কিন্তু, বাজারে প্রত্যাশিত দর না পেয়ে হতাশ তারা।