২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোনামসজিদ বন্দর দিয়ে এল ৬০ টন পেঁয়াজ, কেজি ৩১ টাকা

এ বন্দর দিয়ে ৯০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সোনামসজিদ বন্দর দিয়ে এল ৬০ টন পেঁয়াজ, কেজি ৩১ টাকা
সোনামসজিদ বন্দর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

দেশের বাজারে দাম বৃদ্ধির পর ঘোষণার পরদিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতিকেজি পেঁয়াজের দাম পড়েছে প্রায় ৩১ টাকা।

রোববার সন্ধ্যায় ভারতের মোহদীপুর থেকে দুটি ট্রাকে ৬০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে বলে জানান সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।

তিনি বলেন, ৩০টি অনুমোদনপত্রের বিপরীতে সোনামসজিদ বন্দরে দিয়ে ৯০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন পর্যন্ত ৬০ টন পেঁয়াজ এসে পৌঁছেছে। 

প্রতি টন পেঁয়াজ ২৪৫ থেকে ২৫০ ডলার দামে আমদানি করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবশেষ ৯ সেপ্টেম্বর ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল বলে জানান সমীর চন্দ্র ঘোষ।