তেহরানে ভয়াবহ পানি সংকট, বৃষ্টির জন্য প্রার্থনা
কয়েক দশকের সবচেয়ে তীব্র পানি সংকটের মুখে পড়া ইরানের রাজধানী তেহরানে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে। দেশজুড়ে চলমান খরায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্তৃপক্ষ সতর্ক করেছে, কোটি মানুষের নগরী তেহরান শিগগিরই বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।