২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভেনেজুয়েলা কর্তৃপক্ষের ভ্রমণ নিষেধাজ্ঞা ভেঙে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী কোরিনা মাচাদো। তবে ততক্ষণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেছে।
২০২৪ সালের অগাস্ট থেকে অনেকটা পালিয়ে থাকা মাচাদো চাইছেন, তার নোবেল পুরস্কারপ্রাপ্তিতে সৃষ্ট মনোযোগকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলার ‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে’ বিশ্বের সামনে তুলে ধরতে।
ভেনেজুয়েলার নোবেলজয়ী বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে একাধিক অপরাধের তদন্ত চলার কারণে তিনি দেশের বাইরে পা রাখলেই ‘পলাতক’ ঘোষিত হবেন- বলেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।