দীপাবলীতে ‘আলো ছড়ালো’ দীপিকা-রাণবীর কন্যার ছবি
এবারের দীপিবলীতে ভক্তদের চমক দিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনয়শিল্পী দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রাণবীর সিং। উৎসবের আবহে প্রথমবার মেয়ের মুখ দেখিয়েছেন তারা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়া পাড়ুকোন সিংকে সঙ্গে নিয়ে তোলা পাঁচটি ছবি পোস্ট করেছেন দীপিকা ও রাণবীর। যেসব ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।