ইন্ডাস্ট্রি নিজেই আবেদন হারিয়েছে: আফসানা মিমি
টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চ- তিন মাধ্যমেই শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেত্রী আফসানা মিমি। নব্বই দশকের এই অভিনেত্রী বলেছেন, এখনো ফেলে আসা দশকের শিল্পী ও কাজের প্রতি তার গভীর আবেগ রয়েছে; সুযোগ থাকলে ফিরিয়ে আনতেন সেই সময়কে। মিমি মনে করেন, সেই সময়ের শিল্পের সৌন্দর্য, সততা ও মানবিকতা অনেকটা হারিয়ে গেছে। অভিনয় জীবনের তিন দশকের বেশি সময় পেরিয়ে মঞ্চ নাটকের একটা চরিত্রের অপেক্ষা তিনি এখনো করেন।