১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিযোগিতা বাড়াতে হেলথ অ্যাপে বড় আপডেট আনছে অ্যাপল

অ্যাপল এবারই প্রথম বিপুল পরিমাণ তথ্য দিয়ে বাস্তবসম্মত ও কার্যকর কোনো হেলথ অ্যাপ চালুর উদ্যোগ নিল।

প্রতিযোগিতা বাড়াতে হেলথ অ্যাপে বড় আপডেট আনছে অ্যাপল

অ্যাপটির বর্তমান বিটা সংস্করণে যোগ হয়েছে নতুন ‘ইনসাইটস’ ট্যাব, যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘুম, ফিটনেস ও শারীরিক প্রস্তুতি নিতে পারবেন। ছবি: অ্যাপল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 05:03 PM

Updated : 18 Sep 2026, 05:03 PM

অ্যাপলের হেলথ অ্যাপে যোগ হচ্ছে সম্পূর্ণ নতুন ও উন্নত ফিচার। ডেটা ভাণ্ডার থেকে বেরিয়ে এবার সরাসরি ওরা, হুুপ ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আইওএস ২৭.২ বিটা সংস্করণে অ্যাপটি নিয়ে আসছে অ্যাপল।

এ বছরের শেষে সম্পূর্ণ নতুন ডিজাইনে নিজেদের হেলথ অ্যাপ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছিল অ্যাপল।

তবে এর আগেই আইওএস ২৭.২ ডেভেলপার বিটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে কোম্পানিটি।

হেলথ অ্যাপটি এতদিন কেবল অ্যাপল ওয়াচ ও ব্লুটুথ সংযোগওয়ালা বিভিন্ন ফিটনেস ডিভাইস থেকে সংগৃহীত ডেটা বা তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করত।

অ্যাপল এবারই প্রথম বিপুল পরিমাণ তথ্য দিয়ে বাস্তবসম্মত ও কার্যকর কোনো হেলথ অ্যাপ চালুর উদ্যোগ নিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

অ্যাপটির বর্তমান বিটা সংস্করণে যোগ হয়েছে নতুন ‘ইনসাইটস’ ট্যাব, যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘুম, ফিটনেস ও শারীরিক প্রস্তুতি নিতে পারবেন।

‘রেডিনেস’-এর মাধ্যমে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও আল্ট্রা ৪ ডিভাইসের জন্য এক্সক্লুসিভের মতো বিভিন্ন ক্যাটেগরির দৈনিক মেট্রিকস ও ট্রেন্ডগুলোর সার্বিক ধারণা পাবেন।

পাশাপাশি, অ্যাপটিতে যোগ হয়েছে নতুন ‘লনজিভিটি’ ট্যাব, যার অধীনে রয়েছে সম্পূর্ণ নতুন বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হেলথ এজ’। এটা এক বিশেষ স্কোরিং সিস্টেম, যা অ্যাপল ওয়াচের সংগৃহীত ডেটা ব্যবহার করে মানুষের দেহের বয়স অনুপাতে এর ভেতরের কার্যসক্ষমতা কেমন রয়েছে তা অনুমান করে।

এ ছাড়া এতে রয়েছে ‘মুভমেন্ট অ্যাসেসমেন্ট’ বা গতিবিধি মূল্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে নমনীয়তা, শারীরিক শক্তি ও ভারসাম্যের মতো বিভিন্ন বিষয় নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব।

অ্যাপল বলেছে, ব্যবহারকারীদের নিজস্ব স্বাস্থ্য তথ্যের ওপর ভিত্তি করে এখন স্বাস্থ্য বিশেষজ্ঞদের লেখা বিভিন্ন পরামর্শ ও ভিডিও মন্তব্যও অ্যাপটিতে ডায়নামিক উপায়ে দেখানো হবে।

‘ইনসাইটস’ ট্যাবের সামারিতে পারসোনালাইজেশন, ব্যক্তিগত পরামর্শ ও কোয়েস্ট থেকে ল্যাব টেস্ট অর্ডারের মতো অন্যান্য ফিচার সম্ভবত ভবিষ্যতের বিটা সংস্করণগুলোতে যোগ করবে অ্যাপল।

একত্রভাবে এসব ফিচার অ্যাপলের হেলথ অ্যাপ ও অ্যাপল ওয়াচকে ওরা, হুুপ ও গুগলের আরও সরাসরি প্রতিদ্বন্দ্বী করে তুলতে ভূমিকা রাখবে। এ তিন কোম্পানিই অ্যাপলের মতোই বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও কাস্টমাইজড সফটওয়্যার ব্যবহার করে সেই ডেটাকে তারা অনন্য স্কোর, সামারি ও সুপারিশে রূপান্তর করবে।

এতদিন পর্যন্ত হেলথ অ্যাপটি পরিধেয় ডিভাইস থেকে সংগ্রহ করা ডেটার বড় ভাণ্ডার হিসেবেই কাজ করেছে, এর বাইরে বিশেষ কিছু করত না।

ডিজাইন বদলে নতুনভাবে সাজানো হেলথ অ্যাপটির জন্য ‘এ বছরের শেষদিক’ ছাড়া নির্দিষ্ট কোনো চালুর তারিখ ঘোষণা করেনি অ্যাপল।

ডেভেলপার বিটা সংস্করণে তা এরইমধ্যে চলে আসা থেকে ইঙ্গিত মেলে, অ্যাপটি আনুষ্ঠানিকভাবে আসতে খুব বেশি দেরি নাও হতে পারে।