২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই নিয়ে জাপান ও ইউরোপের লক্ষ্য ‘একই’

সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত জেনারেটিভ এআইয়ের সম্ভাব্য নির্দেশিকা নিয়ে আলোচনা করছে ‘জি সেভেন’-এর সদস্য দেশগুলো।

এআই নিয়ে জাপান ও ইউরোপের লক্ষ্য ‘একই’

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 04:12 PM

Updated : 09 Oct 2023, 04:12 PM

জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য ‘অভিন্ন’ --এমনই দাবি ইউরোপীয় কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার।

“আমরা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ এআইকে দেখি, তাতে অনেক মিল রয়েছে।” --সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ইউরোপীয় কমিশনের ‘ভ্যালুজ অ্যান্ড ট্রান্সপারেন্সি’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভেরা জৌরোভা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কঠোর আইন চালু করে এই উদীয়মান প্রযুক্তি নিয়ন্ত্রণে ইইউ বড় ভূমিকা রাখলেও নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে নীতিমালা শিথিল করেছে জাপান।

এদিকে, অর্থনৈতিক নিশ্চয়তার লক্ষ্যে এআই প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও চিপ শিল্পের মতো প্রযুক্তিতে সহযোগিতা বাড়াচ্ছে ইইউ ও জাপান।

“আমি সম্প্রতি চীনে গিয়েছিলাম। তবে, সেখানে দৃশ্যপট একেবারে ভিন্ন। আমি জাপানের মিত্রদের সঙ্গে স্বাচ্ছ্যন্দবোধ করেছি কারণ তাদেরকে প্রতিটি বিষয় ভেঙে বোঝাতে হয় না।” --বলেন জৌরোভা।

একইসঙ্গে সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত জেনারেটিভ এআইয়ের সম্ভাব্য নির্দেশিকা নিয়ে আলোচনা করছে ‘জি সেভেন’-এর সদস্য দেশগুলো। আর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জাপানের হিরোশিমায়।

জৌরোভা আরও বলেন, এআই প্রযুক্তির কাঠামো তৈরির আলোচনা ঠিকমতো এগোলেও বিভিন্ন এআইভিত্তিক কোম্পানির নিয়মগুলো নিয়ে আরও কাজ করা দরকার।