দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
ফোনটি ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু রঙে পাওয়া যাবে। এর সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার এবং ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।
দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ও ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ডিসপ্লেটির রেজুলিউশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট। এতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং ও আই কেয়ার ফিচার রয়েছে। পেছনে থাকা ডিসপ্লেতে সময়-তারিখ, নোটিফিকেশন, লেখা ও ইমোজি দেখা যাবে।
ফোনটিতে ৮ জিবি র্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র্যাম ব্যবহারে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ ১২৮ জিবি। পারফরম্যান্সের জন্য রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট।
৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা রয়েছে। ফোনের সঙ্গে ৪৫ ওয়াটের চার্জার থাকবে। নির্মাতার দাবি, এতে ৩৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরায় ইআইএস সুবিধা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ডুয়াল ভিউ ভিডিও, লাইভ ফটো, স্পোর্টস মোড ও ডকুমেন্ট কারেকশনের মতো ফিচারও রয়েছে।
ফোনটিতে এনএফসি, ইনফ্রারেড রিমোট, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন ও ডুয়াল স্পিকার রয়েছে। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, জাইরোস্কোপ ও কম্পাসও থাকছে।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে হেলিও ১১০। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ আপডেট করা যাবে বলে জানিয়েছে হেলিও মোবাইল।
ফোনটি ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু রঙে পাওয়া যাবে। এর সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার এবং ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।
হেলিও ১১০-এর দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।
