সেক্স ডল কথাও বলবে
এবার সেক্স ডল প্রস্তুত করতে যাচ্ছেন সেক্স টয় নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলডেল। এই সেক্স ডলগুলো গ্রাহককে সংগ দেয়ার পাশাপাশি কথাও বলতে পারবে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
রিয়েলডেলের সিইও ম্যাট ম্যাকমুলানের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত ৫০০০ কাস্টমাইজড লাইফ সাইজ ডল বিক্রি করেছে রিয়েলডেল যার প্রত্যেকটির দাম ছিল ৫ থেকে ১০ হাজার ডলার। এই পুতুলগুলোর শারীরিক গঠন, ত্বক, চোখ এবং চুলের রং গ্রাহকের পছন্দ মত করা হয়। এমনকি সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুসারে পায়ের আঙুলও তৈরি করা হয়েছে।
ম্যাকমুলান সেক্স ডল নির্মাণের এই নতুন প্রকল্পের নাম দিয়েছেন রিয়েলবুটিক্স। এই প্রকল্পে হিউমনয়েড রোবট প্রস্তুতকারী ল্যাব হ্যানসন রোবোটিকসের প্রকৌশলীরা কাজ করছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এই সেক্স ডলটিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তৈরির উপর কাজ করা হচ্ছে। এতে থাকছে রোবটিক হেড যা ব্লিঙ্ক করার পাশাপাশি মুখ খুলতে এবং বন্ধ করতে পারবে। এছাড়া অন্যান্য প্রযুক্তিগত দিক নিয়েও কাজ করা হচ্ছে যার মধ্যে রয়েছে বিশেষ মোবাইল অ্যাপ যা ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের কাজ করবে এবং ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যা পুতুলটির সঙ্গে বা আলাদাভাবে ব্যবহার করা যাবে।
অবশ্য, এই সেক্স ডলটি দেখতে জীবন্ত মনে হলেও মানুষের সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ করাটা ম্যাকমুলানের জন্য মূল চিন্তার কারণ হবে বলে জানিয়েছে মার্কিন দৈনিকটি। মূলত কৃত্রিম জিনিসগুলো দেখতে প্রায় একই রকম হলেও সামান্য অসামঞ্জস্যের ফলে তা গ্রাহক চাহিদা হারাতে পারে যা 'আনক্যানি ভ্যালী' হাইপোথেসিস নামে পরিচিত।
তাই এই সেক্স ডলগুলোতে হ্যান্ডশেকের মতো কাজ করা গেলেও তা কৃত্রিম মনে হতে পারে।
অবশ্য, নতুন সেক্স ডলগুলোতে এ ধরনের অসামঞ্জস্য দূর করে পুরোপুরি মানুষের আদলে তৈরি করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ম্যাকমুলান।
ম্যাকমুলানের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রিয়েলবুটিক্সের মাথা আলাদাভাবে কিনতে হলে খরচ করতে হবে প্রায় ১০ হাজার ডলার। এই মাথাগুলো মূল বডির সঙ্গে যুক্ত করা যাবে এবং আগামী দুই বছরের মধ্যে বাজারে পাওয়া যাবে। এরপর মূল বডি প্রস্তুত করা হবে যা কিনতে ৩০ থেকে ৬০ হাজার ডলার গুনতে হবে।
