২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশবান্ধব চিপ তৈরির উদ্যোগ নিলো ইনটেল

বিশ্বের বৃহত্তম চিপ তৈরির প্রতিষ্ঠান ইনটেল সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে পরিবেশবান্ধব চিপ তৈরি করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

এক্ষেত্রে বছরের শেষভাগে যে উৎপাদন শুরু হবে, সেখানে সেমিকন্ডাকটরগুলোতে সচেতনভাবেই সীসা ব্যবহার করা থেকে বিরত থাকা হবে।

২০০৪ সাল থেকেই ইনটেল তাদের পন্যে বিষাক্ত ধাতু ব্যবহারে সচেতন হয়েছে। সেবছরই বিভিন্ন পন্যে প্রায় ৯৫ ভাগ বিষাক্ত ধাতু ব্যবহার কমিয়ে আনে প্রতিষ্ঠানটি। বর্তমানে ঝালায়ের ক্ষেত্রে ০.০২ গ্রাম সীসা ব্যবহার করা হয়।

ইনটেল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সীসার বদলে টিন, রুপা এবং তামার সমন্বয়ে নতুন ধাতু দিয়ে এই ঝালায়ের কাজ চলবে।

ইনটেলের প্রযুক্তি এবং উৎপাদন বিভাগের পরিচালক নাসের গ্রেইলি জানান, প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে সুস্থ্য পরিবেশ এবং কাজের জন্য শতভাগ অনুকুল পরিস্থিতি তৈরিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।