২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে রিমোট নিয়ন্ত্রিত কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপন

উত্তর পশ্চীমাঞ্চলে অবস্থিত জিউকুয়ান কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপন কেন্দ্র থেকে প্রথমবারের মতো রিমোট নিয়ন্ত্রিত রকেট মহাশূন্যে পাঠিয়েছে চীন। দেশটির মহাকাশ বিজ্ঞানীরা শুক্রবার এই সফল উৎক্ষেপন ঘটান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

চায়না একাডেমি অফ স্পেস টেকনলজি জানিয়েছে, বিজ্ঞান গবেষনা, ভূমি জরিপ, শষ্যক্ষেত্র নিয়ন্ত্রন এবং আবহাওয়ার পূর্বাভাষ দিতে এই উপগ্রহটি কাজ করবে। ‘লং মার্চ ২ডি’ সিরিজের এই উপগ্রহটির নাম রাখা হয়েছে ‘ইয়োজান ২’।

লং মার্চ ২ ডি সিরিজে বিজ্ঞানীরা এর আগে মাত্র ১ কিলোগ্রাম ওজনের একটি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলেছিল। ওই উপগ্রহটি এখন ‘মাইক্রো ইলেকট্রনিক্স’ নিয়ে কাজ করছে।

এবারের উপগ্রহটি লং মার্চ সিরিজের ৯৯ তম উৎক্ষেপন। সর্বশেষটি উৎক্ষেপন করা হয়েছিল ২০০৬ সালের ২৭ এপ্রিল।