২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীনতম মাছের জীবাশ্ম আবিষ্কার করলেন মেক্সিকোর প্রানীবিজ্ঞানীরা

প্রাচীনতম মাছের কয়েকটি জীবাশ্ম আবিষ্কার করতে সক্ষম হয়েছেন মেক্সিকোর প্রানীবিজ্ঞানীরা। তাদের দাবী, জীবাশ্মগুলো ২০ মিলিয়ন বছর থেকে ১ শ’ ২০ মিলিয়ন বছরের পুরোনো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

মেক্সিকোর উপকুলীয় শহর চায়াপাশে প্রথমবারের মতো এই জীবাশ্মগুলোর অস্তিত্ত্ব পাওয়া যায়। সবচে’ পুরোনো জীবাশ্বটির দৈর্ঘ্য ৪.৭ ইঞ্চি। চিংড়িসদৃশ এই মাছটির পাগুলো এখনো অক্ষত আছে। এক ধরনের প্রাকৃতিক মাটি দিয়ে এগুলো আবৃত করে রাখা হয়েছে।

ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকোর প্রানীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফ্রেন্সিসকো জেভিয়ার ভেগা জানান, সাম্প্রতিক সময়ে আফ্রিকা অঞ্চলের সমূদ্রে চায়াপাশে পাওয়া জীবাশ্মের মতো কাছাকাছি জাতের কিছু চিংড়ি কদাচিৎ চোখে পরে।

তিনি আরো বলেন, এমন ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। কারন ১ শ’ ২০ মিলিয়ন বছর আগে আফ্রিকা এবং আমেরিকার ভূখন্ড একই সঙ্গে যুক্ত ছিল। জীবাশ্মগুলো দেখে বোঝা যাচ্ছে, এরকম প্রানীর বসবাস এ অঞ্চলেই ছিল।

মেক্সিকোর এই গবেষক দল ২০০৫ সালে মাছের জীবাশ্ম গবেষনা শূরু করে। ২০০৬ সালের নভেম্বরে তারা প্রথমবারের মতো সফল হন। এবার পৃথিবীর প্রাচীনতম জীবাশ্মও অবিষ্কার করলো বিজ্ঞানীদের এই দলটি।