২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অল এশিয়ান’ প্রোগ্রামিং প্রতিযোগীতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় তৃতীয়

‘অল এশিয়ান’ প্রোগ্রামিং প্রতিযোগীতায় বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে। পাকিস্তানের লাহোরের ফাস্ট এনইউ বিশ্ববিদ্যালয়ে ৫ থেকে ৬ মে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বাংলাদেশ থেকে চারটি দল প্রতিযোগীতায় অংশ নিতে চাইলেও একমাত্র দল হিসেবে যোগ্যতা অর্জন করে ‘ ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ দল। তিন সদস্যের দলে ছিলেন খান মোহাম্মদ আনোয়ারুস সালাম, আনাজিয়াট আলিম রাসেল এবং এহসান আলম অভি। ৬ টি সমস্যার মধ্যে বাংলাদেশের দলটি মোট ৪ টি সমস্যার সমাধান করতে সক্ষম হয়।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এবং ক্যামব্রিজডকের পৃষ্ঠপোষকতায় মোট ১২ শ’ প্রোগ্রামার প্রতিযোগীতার বাছাই পর্বে অংশ নেয়। এদের মধ্যে ১ শ’ ৫০ জন চুড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহনের টিকিট পায়।

চুড়ান্ত পর্বে মোট ৫০ টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় এবং ইরানের একটি বিশ্ববিদ্যালয় ৫ম স্থান অর্জন করে। এছাড়া প্রথম থেকে দশম স্থান পর্যন্ত দখল করে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।